শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

‘বাংলাদেশ-পাকিস্তান ঠিক কাজই করেছে’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব ক্রিকেট এখন উত্তাল। বাংলাদেশের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় এক নজিরবিহীন সংকটের মুখে আইসিসি। এই পরিস্থিতিতে ক্রিকেটের ভেতরে ঢুকে পড়া রাজনীতির তীব্র সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।

এবারের অস্থিরতার মূলে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

কলকাতা নাইট রাইডার্স ৯.২০ কোটি টাকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও বিসিসিআই রহস্যজনকভাবে তার চুক্তি বাতিল করে। এর প্রতিবাদে এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ, আইসিসি কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয়। 

নাসের হুসেইন আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, ‘আমার প্রশ্ন একটাই—আইসিসি কি ভারতের ক্ষেত্রেও এমন কঠোর হতে পারতো? যদি ভারত সরকার টুর্নামেন্টের এক মাস আগে বলত তারা নির্দিষ্ট কোনো দেশে খেলতে যাবে না, তবে কি আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার সাহস দেখাত? সব পক্ষই কেবল কাজের স্বচ্ছতা ও সমতা চায়।

’ 

তিনি আরও যোগ করেন, ‘ভারত সমর্থকরা হয়তো বলবেন, আমাদের টাকা আছে তাই আমরাই শক্তিশালী। কিন্তু ক্ষমতার সাথে দায়িত্বও আসে। আপনি যদি বারবার বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোকে কোণঠাসা করেন, তবে তাদের ক্রিকেটের মান কমে যাবে। ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ম্যাচগুলো যে এখন একপাক্ষিক হয়ে যাচ্ছে, তার কারণ এটাই।

’ 

নাসের হুসেইন বাংলাদেশ ও পাকিস্তানের এই কঠোর অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের খেলোয়াড় (মুস্তাফিজ)-এর জন্য রুখে দাঁড়িয়েছে, এটি আমার ভালো লেগেছে। পাকিস্তানও যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটাও ইতিবাচক। কাউকে না কাউকে তো বলতে হবে যে অনেক হয়েছে, এবার রাজনীতি বন্ধ করে আমাদের ক্রিকেট খেলতে দিন।’

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল।

তবে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। যদিও বিসিসিআই দাবি করছে তারা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা যাবে, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দেশের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন। 

সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠিও এই পরিস্থিতির জন্য বিসিসিআই-এর ‘দাদাগিরি’কে দায়ী করেছেন। তার মতে, ভারত সবসময়ই অন্য বোর্ডগুলোকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে এসেছে।

সব মিলিয়ে, মাঠের ক্রিকেটের চেয়ে এখন মাঠের বাইরের কূটনীতিই বড় হয়ে দাঁড়িয়েছে। ২০টি দলের এই মহাযজ্ঞ শুরুর আগেই এমন অচলাবস্থা ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক অন্ধকার সংকেত বলে মনে করছেন নাসের হুসেইন।



Our Like Page