শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

সাংবাদিকদের বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জামায়াত সে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে জামায়াত নেতা বলেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।’

তিনি আরও উল্লেখ করেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব।

কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট অত্যন্ত হৃদয়বিদারক। যারা প্রতিদিন প্রতিকূলতার মধ্যে সত্য তুলে ধরেন এবং মানুষের কথা বলেন-তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

সংশ্লিষ্ট গণমাধ্যম মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- অবিলম্বে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন।’

সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে একটি সম্মিলিত নৈতিক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।

পরিশেষে তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।



Our Like Page