সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ১০ জন নারী।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এ অ্যাওয়ার্ডের এটি তৃতীয় আয়োজন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এবারের আয়োজনে পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার (কেবিন সার্ভিস) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশনস ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সম্মাননা পান।

এছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে রয়াল আরসালানসের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মাননা অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিজেএফবির পক্ষ থেকে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান সরকার এ খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।

তিনি বলেন, বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, এবারের আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পন্সর ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স।

অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, সম্মাননাপ্রাপ্ত নারী এবং এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।



Our Like Page