রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

৪ ঘণ্টার অস্ত্রোপচারে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপসারণ, কাটেনি শঙ্কা

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত। তার ৪ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

নির্মাতা সকাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে সে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শংকামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তার পরিবারকে প্যানিক না করারও অনুরোধ জানিয়েছেন এই নির্মাতা।

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।

 



Our Like Page