অভিযোগে জানা যায়, সোমবার দিনগত রাতে (৯ ফেব্রুয়ারি) ওই লাঙ্গল প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস থেকে টাকা বিতরণ করা হচ্ছে এরকম অভিযোগে আকষ্মিক হামলা চালানো হয়।
আহতদের মধ্যে দুইজনকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলেট বাবু ও কর্মী শাকিল আহমেদ। পরে যৌথবাহিনী খবর পেয়ে অভিযান চালিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে।
লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, আমার নির্বাচনী অফিসে তাণ্ডব চালিয়ে মালামাল লুট ও কর্মীদের মারধর করে গুরুতর আহত করেছে সাবেক যুবলীগ নেতা ও সাংবাদিক জাকির (বর্তমানে জামায়াত নেতা)। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন দলের উগ্র সন্ত্রাসীদের জড়ো করে আমার অফিসে হামলা চালায়। অবৈধ অর্থ রাখার ভুয়া অভিযোগে সন্ত্রাসীরা দীর্ঘদিন হামলার ছক কষে গভীর রাতে হামলা করে। অথচ নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি করে কোনো অস্বাভাবিক কিছু না পেয়ে সাংবাদিকদের স্টেটমেন্ট দেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম বলেন, ওই অফিস থেকে টাকা বিলি করার কোনো অভিযোগের সত্যতা মিলেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার নায়েবে আমির শফিকুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় জামায়াত জড়িত না।