বৃহস্পতিবার মাঠের বিজ্ঞাপনের বোর্ডের পেরেকের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাতের চামড়া ছিলে যায়। সেখান থেকে রক্তও বের হয়।
স্বস্তির বিষয় হলো, তার হাতে সেলাই লাগেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দু–এক দিনের মধ্যেই আবার বল করতে পারবেন নাহিদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নাহিদ নিয়েছেন ৮ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে একাই তুলে নেন ৫ উইকেট। পুরো সিরিজজুড়েই তার গতিময় বোলিংয়ে ভুগেছেন কিউই ব্যাটসম্যানরা।
এদিকে ওয়ানডে সিরিজ খেলে নাহিদের পাকিস্তান সুপার লিগে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আপাতত আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নেবেন এই পেসার।