রাজধানীর ফকিরাপুলের এজিবি কলোনি এলাকায় জামায়াত ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীর খোঁজে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিপ্রধান জানান, অভিযান চলমান রয়েছে এবং তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত আছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) শফিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাককারীকে ধরতে ফকিরাপুলের এজিবি কলোনি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
ঘটনাস্থলে আমি নিজেই উপস্থিত আছি। অভিযান চলমান রয়েছে। কোনো কিছু পাওয়া গেলে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।