শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

তারেক রহমানের আগমন উপলক্ষে ফরিদপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়। জেলার নানা প্রান্ত থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ছাত্রদল নেতা সাব্বির হোসেন সাদ্দাম, মুনিব হোসেন সোহাগসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

তারা আগামী বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। 

সমগ্র কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।



Our Like Page