শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ট্রেলারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, মুক্তি পাচ্ছে কবে

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’র ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় সিনেমাপ্রেমীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ঝলকেই যেন চমকে উঠেছেন ভক্তরা। প্রকাশের একদিনের মধ্যেই ট্রেলারটি ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে।

বড় বাজেটের এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক, নাচের ভঙ্গি- সবকিছুতেই জীবন্ত হয়ে উঠেছে ‘কিং অব পপ’-এর উপস্থিতি। অনেকেই বলছেন, যেন পর্দায় আবার ফিরে এসেছেন মাইকেল নিজেই।

বিজ্ঞাপন

স্বল্প সময়ের ট্রেলারেই উঠে এসেছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতজগতে পা রাখা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্পের ঝলক। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক-বহুমাত্রিক এই তারকার জীবনের উত্থান-পতনের বিভিন্ন অধ্যায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

বায়োপিকটি নির্মাণ করেছেন হলিউড নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগান। জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন নিয়া় লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো।



Our Like Page