শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

জীবনে একটিই করব, অথবা করবই না

অভিনয়ের পাশাপাশি ঘুরতে ভালোবাসেন প্রিয়ন্তী উর্বী। কাজের ফাঁকে সময় বের করে চলে যান নিজের অদেখা নতুন গন্তব্যে। সম্প্রতি তিনি ঘুরে এলেন ফিলিপাইন থেকে। সেই ভ্রমণের অভিজ্ঞতা, ঈদের নাটক, সিনেমা নিয়ে ভাবনা এবং সাংস্কৃতিক অঙ্গন নিয়ে প্রত্যাশার কথা জানালেন জাগো নিউজকে।

জাগো নিউজ: ফিলিপাইনে গিয়েছিলেন কেন, শুটিং নাকি বেড়ানো?
প্রিয়ন্তী উর্বী: ঘুরাঘুরি করতে। আমার কাছে দেশটাকে মনে হয়েছে আরেকটা বাংলাদেশ, যেখানে মানুষ এবং সংস্কৃতি প্রায় একই রকম। শুধু ধর্ম ভিন্ন। আমি তো ঘোরাঘুরি করতে খুব ভালোবাসি, যথেষ্ট টাকা-পয়সা থাকলে ঘোরাঘুরি করেই জীবন কাটিয়ে দিতাম।

বিজ্ঞাপন

জীবনে একটিই করবো, অথবা করবই নাপৃথিবীটা ঘুরে দেখতে চান প্রিয়ন্তী। ছবি: ফেসবুক থেকে

জাগো নিউজ: কী করছেন এখন? নতুন কোনো কাজ চলছে?
প্রিয়ন্তী উর্বী: বেশ কিছু নাটকে কাজ করছি। সেগুলো ঈদুল ফিতরে দেখানো হবে। বেশিরভাগ নাটকের নামই এখনও ঠিক হয়নি। দেখলাম, দেশের পরিস্থিতির কারণে বিগত বছরের তুলনায় এ বছর ঈদে কাজের সংখ্যা কিছুটা কম। নির্বাচনের পর কাজের গতি হয়তো বাড়বে।



Our Like Page