শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

পেশাদারত্বের সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের

পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজশাহী ও রংপুরে নির্বাচন আসন্ন উপলক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান এ আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সেনাপ্রধান প্রথমে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। পরে রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।



Our Like Page