রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

তারেক রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথম ঈদ করছেন। এই ঈদ আমাদের সবার আনন্দের। গুম-খুন, হত্যার শিকার, নির্যাতিত পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর যে গণতন্ত্র, এই ঈদ উল ফিতরের মাধ্যমে সৃষ্টিকর্তা যেন সেই পরিবারের মুখে হাসি ফোটায় এবং তাদের কষ্ট দূর করে।

শনিবার (২১ মার্চ) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার খান্দুলী পশ্চিম নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে কুশল বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

খোকন তালুকদার বলেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবার কিভাবে স্বাবলম্বী হবে, দেশের কৃষক কিভাবে বাঁচবে, তাদের কথা চিন্তা করেই ৩১ দফা বাস্তবায়ন করছে সরকার। ফ্যামিলি কার্ড পেয়েছে নারীরা, কৃষক কার্ড পাচ্ছেন কৃষকরা। মসজিদের ইমাম মোয়াজ্জেম-ইমাম, মন্দিরের পুরোহিতের জন্য মাসিক সম্মানী ব্যবস্থা করা হয়েছে।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী পেয়ে দেশের মানুষ খুশি। গত এক মাসের বর্তমান সরকারের সফলতার এই উদাহরণ পেয়েছে দেশবাসী। তারেক রহমানের নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। 

এ সময় সংসদ সদস্যের সাথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page