বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার সাংবাদিকদের জানান, আদালত থেকে শেখ তাসনিম আফরোজ ইমির জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানো হয়।
জানা গেছে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।