বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের উপপরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো. ওয়াদিদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেবিচক সূত্র জানায়, কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতার পথে থাকাকালীন তাঁর মৃত্যু হয়।
মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে বেবিচক পরিবারের সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বেবিচকের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করা হয়।