শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের লাশ দেশে পৌঁছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। এর আগে সৌদি সময় ভোররাত ২টা ২৫ মিনিটে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পরে নিহতের ভাই মিজানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

জানা গেছে, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ হোসেন নিহত হন।

নিহতের বাড়ি সখিপুর উপজেলা-এর কীর্তন খোলা গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পরিবারের সদস্যরা দ্রুত দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।



Our Like Page