সাক্ষাৎকার বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা।
দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গভীর রাত অবধি প্রার্থীদের পদচারণায় মুখর রয়েছে কার্যালয় প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা দলীয় প্রধানের সামনে তুলে ধরছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অধিক গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। তারই অংশ হিসেবে এই ম্যারাথন সাক্ষাৎকার কার্যক্রম পরিচালনা করছেন খোদ দলীয় প্রধান তারেক রহমান।