ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।
বর্তমান ও অতীত সরকারের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই স্বচ্ছ হয়নি।
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।