শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

সেই গান বিতর্কে নতুন মোড়, নোরাকে নারী কমিশনের চিঠি

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেডি: দ্য ডেভিল’র হিন্দি ভার্সন। সিনেমাটির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না।

অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব অনেকেই। একইসঙ্গে নোরা ফতেহির শরীরী ভঙ্গি নিয়ে কাটাছেঁড়া করতে ‘সুপার অ্যাকটিভ’ নীতি পুলিশ।
এই বিতর্কে পরিচালক প্রেমের ভাষ্য, ‘আমাদের বড় ছবিতে ছোট একটি গানের লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে অতিরিক্ত বড় করে দেখানো হয়েছে।

’ 

তবে এবার মহিলা কমিশনের চিঠি দিয়েছে নোরা ফতেহিকে। অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার সরব জাতীয় মহিলা কমিশন।

 

‘সরকে চুনর তেরি সরকে’ গানের বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি কলিতে অশ্লীলতার ছোঁয়া, নাচের ভঙ্গিমাও অত্যন্ত দৃষ্টিকটূ যা জনসমক্ষে পরিবেশনের অযোগ্য। সেই কারণেই জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

সোমবার শুনানিতে উপস্থিত ছিলেন পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। কিন্তু, অনুপস্থিত ছিলেন নোরা ফতেহি। ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।

সোমবারের শুনানিতে কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার নামে নারীর সম্মান ক্ষুণ্ণ করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতোমধ্যেই এই বিতর্কের জেরে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মহিলা কমিশনের চেয়ারপার্সন অসন্তোষের সঙ্গে বলেছেন, সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

সিনেমার নির্মাতারা দাবি করেছিলেন তারা গানের কথার গভীরতা বুঝতে পারেননি, যদিও কমিশন সেই যুক্তি খারিজ করে দেয়। অবশেষে নির্মাতারা ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।



Our Like Page