শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে নগরের গোয়াবাড়ি এলাকায় তার নিজ বাসভবন ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন নানা শারিরিক অসুস্থতায় ভোগছিলেন। সর্বশেষ নগরের আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন।

সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহি রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ (বড়বাড়ি)।
 

বুধবার (এপ্রিল) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে দরগাহ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।



Our Like Page