রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের ‘রাজ স্টোর’ থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

জানা যায়, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করে লিটার প্রতি ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ডিজেল খোলা বাজারে লিটার প্রতি ১০৫ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুত প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি আরও জানান, জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



Our Like Page