বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়া এবং ঈদ শেষে ঘরমুখো মানুষের চাপ-এই দুই কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকামুখী যাত্রীরা।

শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ঢাকাগামী লেনে যানজট শুরু হয়। পরে তা মুলিবাড়ি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ভোর থেকেই সড়কে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য যানবাহন। যাত্রীদের অভিযোগ, তীব্র যানজটের কারণে সেতুর টোলপ্লাজায় পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। অনেকেই রাত থেকেই এই ভোগান্তির মধ্যে ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, টাঙ্গাইলে আগের রাতের একটি দুর্ঘটনার প্রভাব এবং সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এর সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের অতিরিক্ত চাপ যোগ হয়ে যানজট আরও তীব্র হয়। 

তিনি আরও জানান, সকাল ১০টার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল নিয়ন্ত্রণে আসে।

ঈদ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজটের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন যাত্রী



Our Like Page