শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ২৯ মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে কূটনীতিকদের সঙ্গে সময় কাটান বিরোধীদলীয় নেতা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাশাপাশি ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করেন ডা. শফিকুর রহমান।