শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ইরানি স্থাপনা বা হামলায় ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে এ অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রীরা একমত হন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এর আগে, ব্রিটিশ নাগরিক বা স্বার্থের ওপর সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে একই ধরনের সহায়তা দিয়েছিল লন্ডন। তবে নতুন সিদ্ধান্তে সেই অনুমতির পরিধি আরও বিস্তৃত করা হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে, যুক্তরাজ্য সরাসরি কোনো সামরিক হামলায় অংশ নেবে না। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে লন্ডনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানানো হয়েছে।

 

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জন্য ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে, তাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোর এমন সমন্বয় নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি



Our Like Page