শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন তারেক রহমান।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর পর দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তারেক রহমান বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করি, দেশের মানুষ যেভাবে নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে, আগামীতে যেন আরও বেশি করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হই, সেই প্রত্যাশাই করি।

 

দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে। দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রী একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।



Our Like Page