শুক্রবার (২০ মার্চ) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। এর আগে সৌদি সময় ভোররাত ২টা ২৫ মিনিটে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
জানা গেছে, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ হোসেন নিহত হন।
নিহতের বাড়ি সখিপুর উপজেলা-এর কীর্তন খোলা গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা দ্রুত দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।