শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

বরিশালে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর রূপাতলী কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার অভ্যন্তরে স্টিম তৈরির বয়লার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন বয়লারের পাশে মজুত করে রাখা জ্বালানি কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসে। 

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানির জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিল। অসাবধানতা বশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মানিকুজ্জামান জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তা দ্রুত কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।



Our Like Page