সোমবার (১৬ মার্চ) অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে সরকারের সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
আর্থিক অপরাধ দমনে বাংলাদেশের শক্তিশালী আইনি কাঠামোর উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’ এবং ‘পারস্পরিক আইনগত সহায়তা আইন ২০১২’-এর সর্বোচ্চ ও কার্যকর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
বর্তমান সময়ের প্রযুক্তিগত অপরাধ মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপরাধ শনাক্তকরণ এবং দমনে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা কেবল অভ্যন্তরীণভাবেই নয়, বরং আন্তর্জাতিক কনভেনশন ও প্রোটোকলগুলো অনুসরণের মাধ্যমে বিশ্বজুড়ে অপরাধ দমনে আমাদের অঙ্গীকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সেশনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশের এই সুনির্দিষ্ট পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কৌশলের প্রশংসা করে