শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

আইসিসিবি ইফতার বাজারে ভিড় কমলেও বাড়ছে হিসাবি কেনাকাটা

রমজানের শুরুতে যেখানে পরিবারসহ মানুষের ভিড় ছিল অনেক, সেখানে এখন রাজধানীর কুড়িল এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইফতার বাজারে দেখা যাচ্ছে কিছুটা স্বস্তির পরিবেশ। তবে ভিড় কমলেও বিক্রেতাদের মতে বিক্রি একেবারে কমে যায়নি; বরং ক্রেতাদের কেনাকাটার ধরনে এসেছে পরিবর্তন।

বিক্রেতারা বলছেন, রোজার প্রথম ১০ দিনে মানুষ অনেকটা উৎসবের আমেজে বেশি বেশি ইফতার কিনেছেন। কিন্তু এখন মাসের মাঝামাঝি এসে অনেকেই বাজেট হিসাব করে ইফতার কিনছেন।

 

হালিমের একটি দোকানের বিক্রেতা জানান, শুরুর দিকে অনেকেই পাঁচ-ছয় জনের জন্য বড় প্যাকেট নিতেন। এখন বেশিরভাগ মানুষ ছোট প্যাকেট নিচ্ছেন। তবে ক্রেতা একেবারে কমে যায়নি।

বাজার ঘুরে দেখা যায়, এখনো সবচেয়ে বেশি ভিড় হালিম, কাবাব, জিলাপি ও চিকেন গ্রিলের দোকানগুলোতে।

তবে আগের মতো লম্বা লাইন খুব একটা দেখা যাচ্ছে না। অনেকেই অফিস শেষে দ্রুত ইফতার কিনে বাসায় ফিরতে চাইছেন। 

ক্রেতাদের একজন জানান, রমজানের শুরুর দিকে কয়েকদিন বন্ধুদের সঙ্গে এসে ইফতার করেছেন। এখন বাসার জন্য অল্প করে কিনে নিয়ে যাচ্ছেন

বিক্রেতারা বলছেন, রমজানের শেষ দিকে আবারও ভিড় বাড়তে পারে। কারণ অনেকেই ঈদের কেনাকাটার পাশাপাশি শেষ দিকের ইফতারগুলো বাইরে থেকে কিনে নেন।

রমজানের এ সময়ে এসে তাই আইসিসিবির ইফতার বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র-উন্মাদনার জায়গায় এসেছে হিসাবি কেনাকাটা, আর বিক্রেতারাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।



Our Like Page