শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

বৃষ্টিতে ডুবল আলু ক্ষেত, দিশেহারা কৃষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে প্রায় ১৩ একর জমির উঠতি আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে সময়মতো আলু তুলতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ও শাখাহার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিচু জমিতে থাকা অনেক আলুর ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে আছে। দ্রুত পানি না নামলে এবং আলু তুলতে দেরি হলে ক্ষেতের আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, কয়েকদিন ধরেই তারা আলু তোলার কাজ করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে, আর এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

কৃষকদের ভাষ্য, এখনো অনেক জমির আলু তোলা বাকি রয়েছে।

জমিতে পানি জমে যাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। 

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৬৩৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ একর জমিতে বৃষ্টির পানি জমেছে।

ইতোমধ্যে প্রায় ২৫ বিঘা জমির আলু তুলে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে এবং কৃষকদের দ্রুত আলু তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে জমির পানি নেমে গেলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।



Our Like Page