শুক্রবার (১৩ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মোফাখখারুল ইসলাম।
তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ।
তিনি বলেন, ডিসেম্বরে ৫৭৫টি মামলায় ৩০ লাখ ২ হাজার ৫শ টাকা, ২০২৬ এর জানুয়ারিতে ৭৬২টি মামলায় ৪১ লাখ ৫৬ হাজার ৪শ টাকা ও ফেব্রুয়ারিতে ৪৩৯টি মামলায় ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যা সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ।
তিনি বলেন, জরিমানার টাকা ইউক্যাশের মাধ্যমে আদায় করা হয়।