শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটিরও বেশি রুপির আর্থিক প্রতারণার অভিযোগের আবহে অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সোশ্যাল মিডিয়ায় একটি ‘রহস্যময়’ বার্তা পোস্ট করে মানসিক স্থিতিশীলতার কথা জানালেন তিনি।

সম্প্রতি মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) এই মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার বাসভবনে প্রায় চার ঘণ্টা ধরে চলে জেরা। একই সঙ্গে রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে জারি করা হয়েছে ‘লুক আউট সার্কুলার’ (এলওসি)। ফলে আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরে যেতে পারবেন না তারা।

মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, রাজ ও শিল্পার মালিকানাধীন ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ ব্যবসা সম্প্রসারণের নামে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৬০ দশমিক ৪৮ কোটি রুপি বিনিয়োগ করেন। অভিযোগ, প্রথমে ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব দেওয়া হলেও পরে সেটিকে বিনিয়োগ হিসেবে নথিভুক্ত করতে চাপ দেওয়া হয়। মাসিক রিটার্ন ও মূলধন ফেরতের আশ্বাস দেওয়া হলেও সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৩, ৪০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনায় তদন্তে গতি এনেছে পুলিশ। জানা গেছে, সম্প্রতি লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়েছিলেন শিল্পা। তবে আদালত জানিয়ে দেয়, অভিযোগকারীর দাবি করা অর্থ জমা না দিলে ভ্রমণের অনুমতি মিলবে না। এরপরই আবেদন প্রত্যাহার করে নেন অভিনেত্রী।

এমন আইনি জটিলতার মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে শিল্পা লেখেন, “আপনার নিজের মনের চেয়ে দ্রুত আর কিছুই আপনাকে মেরে ফেলে না। যে জিনিসগুলোর আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে চিন্তা করবেন না। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন, তার উপর মনোযোগ দিন।”

শিল্পার এই বার্তাকে অনেকে তাঁর বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন। যোগব্যায়াম ও ইতিবাচক জীবনধারার জন্য পরিচিত এই অভিনেত্রী কঠিন সময়েও মানসিক দৃঢ়তার বার্তা দিয়েছেন বলে মত নেটিজেনদের।



Our Like Page