বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ট্রেড ইউনিয়ন করায় বরিশাল নগরের সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
বরিশাল নগরের রুপাতলীর ওই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে চরম দুর্ভোগে পড়ে এই রুটের যাত্রীরা।

অবরোধের ফলে ঢাকার সঙ্গে বরিশাল বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তাদের অধিকার নিশ্চিতের অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন করায় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহ-সাধারণ সম্পাদক খুকু মনিকে ছাঁটাই করা হয়; যা পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
 

অবরোধের কারণে মহাসড়কে যানবাহনে আটকে পড়া পটুয়াখালীর যাত্রী সাজ্জাদুল ইসলাম বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে এলেও অবরোধে আটকে এখন চরম ভোগান্তিতে আছি। মহাসড়ক অবরোধ না করে অন্যভাবে দাবি আদায়ের আন্দোলন করলে যাত্রীদের দুর্ভোগ হতো না।
আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের অধিকার। সেই অধিকার ক্ষুণ্ন করতে সোনারগাঁও টেক্সটাইল মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে ছাঁটাই ও নিপীড়ন চালাচ্ছে।

সর্বশেষ ট্রেড ইউনিয়ন করার কারণে দুজন শ্রমিকনেতাকে চাকরি থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা অন্যায় এবং অমানবিক। অবিলম্বে চাকরিচ্যুত দুই শ্রমিকনেতাকে কাজে ফিরিয়ে নিতে হবে।



Our Like Page