শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

মাগুরা আইনজীবী সমিতিতে মিজানুর সভাপতি, টগর সেক্রেটারি

মাগুরা: মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।

রোববার সমিতির ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী বিজয়ী হয়েছেন। 

এছাড়া, হিসাব নিরীক্ষক পদে রিজাউল করিম, কোষাধ্যক্ষ পদে আনোয়ার জাহিদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে ছয়জনসহ মোট ১৫ জন প্রার্থী এ জয় লাভ করেছেন।



Our Like Page