শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

তারেক রহমান ছাড়া অন্য কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মিন্টু

ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে তা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। আমরা যদি অভিজ্ঞতা সম্পুর্ণ লোককে নির্বাচিত করতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে। আর যদি সঠিক মানুষকে দেশের দায়িত্ব না দিতে পারি, তাহলে দেশে মারামারি হানাহানিতে দেশ পিছিয়ে পড়বে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।

তারেক রহমান তার পিতৃ ও মাতৃসূত্রে দেশ পরিচালনায় অভিজ্ঞতা পেয়েছেন। তারেক রহমান ছাড়া এ মুহূর্তে বাংলাদেশ অন্য কারো কাছে নিরাপদ নয়। 

তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজীর ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও জেলা মহিলা দলের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ।

 

জনসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনারা আমাকে ভোট দিলে সবার সাথে মিলেমিশে ফেনীতে উন্নয়ন করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন করা, মহিলা কলেজ স্থাপন করা, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে উন্নয়নের সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই।



Our Like Page