রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

ঘরেই বানান ময়েশ্চারাইজার

শীতে ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখতে একটি ভালো মানের ময়েশ্চারাইজার প্রয়োজন। বাজার থেকে না কিনে এবার ঘরেই তৈরি করুন অ্যান্টিঅ্যাজিং উপাদান সমৃদ্ধ ময়েশ্চারাইজার। শুধু শীতে নয়, সারাবছরই ত্বকের সুরক্ষা দেবে আপানার ঘরোয়া ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার বানাতে লাগবে তিনটি উপাদান।

প্রথমে ১/২ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ‘ই’ তেল। ক্যাপসুল কিনে ভেঙে নিন, আর নিন ১২ ফোঁটা ল্যাভেন্ডার তেল।

নারিকেল তেল নিয়ে এতে ভিটামিন ‘ই’ ও ল্যাভেন্ডার তেল ভালোভাবে মেশান। এখন কিছুক্ষণ সময় নিন তেলের মিশ্রণটি বসতে।

বসে গেলেই তৈরি আপনার ময়েশ্চারাইজার। 

নারিকেল তেলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের জন্য জরুরি। আর দ্বিতীয় উপাদানটি ভিটামিন ‘ই’ তেল। এটি দাগ সারাতে, নিখুঁত ত্বক পেতে ও ব্রণের চিকিৎসায় খুবই কার্যকরী

ল্যাভেন্ডার তেল একটি সুপরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অত্যন্ত কার্যকরী। শরীরের মাংসপেশিকে শিথিল রাখতে এর ভূমিকা অপরিসীম।

প্রতি রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিম দিয়ে মাসাজ করবেন। এতে ত্বকের সৌন্দর্য বাড়বে, বয়সের ছাপ লুকিয়ে যাবে সুন্দর ত্বকে।



Our Like Page