বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দীর্ঘ দুই দশক পর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিটে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠের মঞ্চে তিনি উপস্থিত হন এবং জনসভাস্থলে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান বক্তব্য দেন।

জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে জনসভা সঞ্চালনা করছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জোট প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে যাবেন।

 

এদিকে নৌ ও সড়ক পথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জনসভায় পৌঁছাতে শুরু করেছেন। নারী নেতাকর্মীরা বিশেষ করে মঞ্চের সামনের দিকে অবস্থান নিয়েছেন। মাঠের চারপাশে বিশুদ্ধ পানি ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন।

দুপুর ১২টায় মঞ্চে বক্তব্য দেবেন এবং দুপুর ১টায় হেলিকপ্টারে করে ফরিদপুরে যাত্রা করবেন। 

২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ২৫ বছর পর একই মঞ্চে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মী-সভায় অংশ নিয়েছিলেন তিনি।



Our Like Page