নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে শ্রীকান্ত পাকিস্তানের এই অবস্থানকে চরম উপহাস করেছেন।
পাকিস্তান সরকার রোববার দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও সাফ জানিয়ে দিয়েছে যে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা মাঠে নামবে না। যদিও এর কোনো আনুষ্ঠানিক কারণ আইসিসিকে জানায়নি পিসিবি।
সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তান দল গত সপ্তাহেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে রয়েছে। গত সোমবার তারা শ্রীলঙ্কায় পৌঁছেছে এবং বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেই ম্যাচটিই বয়কট করতে যাচ্ছে পাকিস্তান।
শ্রীকান্ত আরও মনে করিয়ে দেন যে, এশিয়া কাপের মতো টুর্নামেন্টেও পাকিস্তান ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচ খেলেছিল। তবে এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে হাই-ভোল্টেজ ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় পিসিবি’র পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন ভারতের এই সাবেক নির্বাচক।