শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

নিউমুরিং টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চট্রগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা প্রদান প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট।

শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতারা বলেন, সরকার রোববার (১ ফ্রেব্রুয়ারি) বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি স্বাক্ষর করার প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে দেশের স্বার্থ বিরোধী এ চুক্তি স্বাক্ষরিত হলে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ আন্দোলনের ডাক দেবে।

কিন্তু সরকার এখোনো ইজারাচুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়নি। 

নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর যেখানে শুধু রুটিন কাজ পরিচালনার কথা সেখানে এখতিয়ার বহির্ভূতভাবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকার লাভজনক বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে গো ধরেছে।

সরকারের এ গোয়ার্তুমির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।

আর চট্টগ্রাম স্কপের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে রোববার (১ ফেব্রুয়ারি) বন্দর অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসুচি ঘোষণা করেছে। 

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী ও চট্টগ্রাম স্কপের এ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন ও সংহতি জানাচ্ছে এবং কর্মসূচিতে বাধাদানের যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

নেতারা, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সব প্রক্রিয়া বাতিলের ঘোষণা প্রদানের আহ্বান জানান। অন্যথ্যায় জাতীয় স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় নেতা, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ও জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা।



Our Like Page