শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঘাটাইলের পথসভায় আসিফ মাহমুদ, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান

টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পথসভায় বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে।

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিয়ে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার দেশেই সম্পন্ন করা হবে বলে অঙ্গীকার করেন তিনি। 

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অর্থ বিতরণ ও প্রলোভনের অভিযোগ তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, নগদ টাকার বিনিময়ে বিক্রি হলে ভবিষ্যতে পরিবার ও সন্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

 

এ সময় একটি রাজনৈতিক দল কৃষকদের ঋণ মওকুফ ও কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ জোটের স্থানীয় নেতারা।



Our Like Page