শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান।
তিনি বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে অনেক বিএনপি নেতাকর্মীর ছেলেমেয়ে চাকরি পায়নি। আমরা সেই কাজ করতে পারব না। আওয়ামী লীগের যারা বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন, পট পরিবর্তনের পর আমরা উল্টো তাদের ঘর পাহারা দিয়েছি।
দলের বিদ্রোহী বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ার করে পুতুল বলেন, আমাদের প্রোগ্রামে আসতে অনেককে বাধা দেওয়া হচ্ছে। দলের সুবিধা নিয়ে এখন দলের বাইরে গিয়ে অনেকে সুবিধাবাদী হতে পারেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।