সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ‘সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে’ সমাবেশে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।
মঞ্জু বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের বিভিন্ন স্তরে ‘ম্যানিপুলেশন’ হয়েছে।
জাল ভোট প্রদান, ফলাফল পরিবর্তন, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং অর্থের বিনিময়ে ভোট কেনার মতো অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের রায় যদি আপনাদের পক্ষেই থাকে, তাহলে এত তাড়াহুড়োর প্রয়োজন কী ছিল? কিছু আসন কম পেলেও গ্রহণযোগ্যতা থাকত। কিন্তু এত অধৈর্য হয়ে গেলে রাষ্ট্র পরিচালনা করবেন কীভাবে?
তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যুক্ত অনিয়মের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে মঞ্জু বলেন, আহত নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। গণতন্ত্র রক্ষায় প্রয়োজন হলে আমরা আন্দোলনে নামব
সমাবেশ শেষে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।