শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ ত্বকের জেল্লা বাড়তে যা খাবেন নির্বাচনে পরাজয়, রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-ফারিয়া সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র কক্সবাজার থেকে উদ্ধার মিরপুরে আবারও বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দ্বৈরথ। প্রায় দেড় বছর পর ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ হিসেবে থাকছে সেই পাকিস্তান। যাদের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। তাই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করছে দুই শিবিরেই। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী কাল সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দুই দলই আত্মবিশ্বাসী অবস্থায় মাঠে নামছে। পাকিস্তান অবশ্য ‘প্রতিশোধ’ শব্দটিকে সামনে আনতে চায় না। অধিনায়ক শান মাসুদ স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্য শুধুই ভালো ক্রিকেট খেলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সিরিজের অতীত নয়, বরং পাঁচ দিনে ধারাবাহিক ক্রিকেট খেলাকেই গুরুত্ব দিচ্ছেন। এই টেস্টে বড় আলোচনার জায়গা হয়ে উঠতে পারে দুই দলের পেস আক্রমণ। পাকিস্তানের শক্তি বরাবরই তাদের ফাস্ট বোলিং ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের অভিজ্ঞতা ও নতুন বলের নিয়ন্ত্রণ সফরকারীদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে বাংলাদেশও এখন আর আগের মতো কেবল স্পিননির্ভর দল নয়। তাসকিন আহমেদ দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন। যদিও নাহিদ রানা পুরোপুরি ফিট নন এবং ইবাদত হোসেনও সেরা ছন্দে ফেরার প্রক্রিয়ায় আছেন, তবু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বিভাগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। মিরপুরের উইকেট নিয়েও আগ্রহ কম নেই। সাধারণত এই মাঠ ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে ওঠে। তবে এবার উইকেটে ঘাস থাকার সম্ভাবনা থাকায় শুরুতে পেসাররা সুবিধা পেতে পারেন। সে কারণেই বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্পিন বিভাগে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্যাটিংয়ে পাকিস্তানের বড় ভরসা বাবর আজম। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকা এই ব্যাটারকে ঘিরেই সফরকারীদের পরিকল্পনা থাকবে। এছাড়া অফ-স্পিনার সাজিদ খনও হতে পারেন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন তানজিদ তামিম। একাদশে সুযোগ পেলে তার স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং দেখতেই চায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়াও ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারে। পাঁচ দিনের টেস্টে অন্তত দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উইকেটের আচরণ ও সেশনভিত্তিক পরিকল্পনা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে, সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান চাইবে নিজেদের পুরনো শক্তির পরিচয় ফিরিয়ে দিতে। তাই মিরপুর টেস্টে ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকছেই। ঢাকা টেস্টে নতুন পরীক্ষা বাংলাদেশের, প্রস্তুত পাকিস্তানও

পদত্যাগ না করেও বিদায় মমতার, ৯ মে নতুন সরকারের শপথ

দু’দিন পর, অর্থাৎ ৯ মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তবে তার আগেই তৈরি হয়েছিল সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক।

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পদত্যাগপত্র জমা দেননি। 

বৃহস্পতিবার (৭ মে) ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ কার্যদিবস, কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ তিনি।

পদত্যাগের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি দাবি করে বলেন, আমরা হারিনি, আমাদের ১০০টি আসন লুট করা হয়েছে।

তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। তার এ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যমে সর্বত্র শুরু হয়েছে সমালোচনার ঝড়।
 

এমন পরিস্থিতিতে ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২(খ) ধারার অধীনে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল আরএন রবি। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা সরকারি বিবৃতিতে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর ফলে আগামী দু’দিন রাজ্যের প্রশাসনিক দায়িত্ব কার্যত রাজ্যপালের হাতেই থাকছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকাল। এবার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে গঠিত হবে ১৮তম বিধানসভা।

আগামী ৯ মে পশ্চিমবঙ্গের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পঁচিশে বৈশাখ তথা রবীন্দ্র জয়ন্তীর দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের ইতিহাসে এ প্রথম রাজভবনের বাইরে ব্রিগেডে কোনো সরকারের শপথগ্রহণ হতে চলেছে। বিজেপির দাবি, বঙ্গবাসীকে সাক্ষী রেখেই শুরু হবে নতুন সরকারের পথচলা।

নতুন সরকারকে এরই মধ্যেই ‘ডাবল ইঞ্জিন সরকার’ বলে প্রচার শুরু করেছে বিজেপি। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্য— দুই জায়গাতেই বিজেপি সরকার থাকবে।

শনিবারের (৯ মে) শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি বিজেপি-শাসিত ১৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা ব্রিগেড ও গড়ের মাঠ এলাকা ঘিরে থাকবে কড়া নিরাপত্তা বলয়। আর এমন পরিস্থিতিতে নতুন রেকর্ড করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ না করেও মুখ্যমন্ত্রী পদ থেকে বিদায়



Our Like Page

মিরপুরে আবারও বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দ্বৈরথ। প্রায় দেড় বছর পর ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ হিসেবে থাকছে সেই পাকিস্তান। যাদের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। তাই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করছে দুই শিবিরেই। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী কাল সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দুই দলই আত্মবিশ্বাসী অবস্থায় মাঠে নামছে। পাকিস্তান অবশ্য ‘প্রতিশোধ’ শব্দটিকে সামনে আনতে চায় না। অধিনায়ক শান মাসুদ স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্য শুধুই ভালো ক্রিকেট খেলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সিরিজের অতীত নয়, বরং পাঁচ দিনে ধারাবাহিক ক্রিকেট খেলাকেই গুরুত্ব দিচ্ছেন। এই টেস্টে বড় আলোচনার জায়গা হয়ে উঠতে পারে দুই দলের পেস আক্রমণ। পাকিস্তানের শক্তি বরাবরই তাদের ফাস্ট বোলিং ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের অভিজ্ঞতা ও নতুন বলের নিয়ন্ত্রণ সফরকারীদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে বাংলাদেশও এখন আর আগের মতো কেবল স্পিননির্ভর দল নয়। তাসকিন আহমেদ দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন। যদিও নাহিদ রানা পুরোপুরি ফিট নন এবং ইবাদত হোসেনও সেরা ছন্দে ফেরার প্রক্রিয়ায় আছেন, তবু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বিভাগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। মিরপুরের উইকেট নিয়েও আগ্রহ কম নেই। সাধারণত এই মাঠ ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে ওঠে। তবে এবার উইকেটে ঘাস থাকার সম্ভাবনা থাকায় শুরুতে পেসাররা সুবিধা পেতে পারেন। সে কারণেই বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্পিন বিভাগে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্যাটিংয়ে পাকিস্তানের বড় ভরসা বাবর আজম। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকা এই ব্যাটারকে ঘিরেই সফরকারীদের পরিকল্পনা থাকবে। এছাড়া অফ-স্পিনার সাজিদ খনও হতে পারেন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন তানজিদ তামিম। একাদশে সুযোগ পেলে তার স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং দেখতেই চায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়াও ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারে। পাঁচ দিনের টেস্টে অন্তত দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উইকেটের আচরণ ও সেশনভিত্তিক পরিকল্পনা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে, সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান চাইবে নিজেদের পুরনো শক্তির পরিচয় ফিরিয়ে দিতে। তাই মিরপুর টেস্টে ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকছেই।