বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নীতি সহায়তা পাওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন আবেদন জমা দেওয়া যাবে।
সার্কুলারে আরও বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত অশ্রেণিকৃত ঋণ বিশেষ পুনর্গঠন সুবিধা পাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন আবেদন গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে আবেদন নিষ্পত্তি করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, বিশেষ এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণসমূহ ‘এক্সিট (এসএমএ)’ হিসেবে প্রদর্শন করতে হবে এবং এ ধরনের ঋণের বিপরীতে সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে প্রকৃত আদায় ছাড়া পূর্বে সংরক্ষিত স্পেসিফিক প্রভিশন ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না।
সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এক্সিট সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যমান ঋণসুবিধা ছাড়া নতুন কোনো ঋণসুবিধা প্রদান করা যাবে না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।