তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনি আমার থেকে ট্যাক্স কালেকশন করছেন এবং করবেন।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ‘ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ’ শীর্ষক প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শওকত আজিজ রাসেল বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রণোদনা দিয়েছেন। ব্যাক টু ব্যাক এলসির সুযোগ করে দিয়েছেন। বন্ডের ফ্যাসিলিটি দিয়েছেন। আরও একটা জিনিস করেছেন সেটা হলো-টেক্সটাইলে বিনিয়োগ করলে টাকার উৎস জানতে না চাওয়া। তার মানে হচ্ছে তিনি শিল্পায়নকে প্রমোট করেছেন। আমরা কি ওই পথে আছি এখন? আমার মনে হয় না।’
শওকত আজিজ রাসেল বলেন, ‘এখন আমাদের ধস নামছে। সেক্টরগুলো ধ্বংস হচ্ছে। ক্রমশ শিল্প-কারখানা বন্ধ হচ্ছে। ব্যবসার যে সুযোগ বা পরিবেশ দরকার সেটা সরকার প্রভাইড করতে পারছে না।’
তিনি বলেন, ‘ব্যবসা খুবই ভালো। কিন্তু ব্যবসা করার পরিবেশ নাই। পলিসি রিফর্ম আমাদের নেই।’
তিনি সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
‘এখন দেখবো আগামী বাজেটে আপনারা কী করেন। আপনারা শিল্প কারখানার জন্য কত শতাংশ অ্যালোকেট করছেন টোটাল বাজেটের আমরা জানতে চাই’- বলেন বিটিএমএর সভাপতি।
অনুষ্ঠানে আইসিএবির সভাপতি এন কে এ মবিন বক্তব্য দেন। মূল প্রবন্ধে উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ।