বুধবার (০৬ মে) এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন,
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস (বুধবার সন্ধ্যা থেকে)
রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৭ মে)
রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (৮ মে)
খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৯ মে)
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে