বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’

 দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে ছিল।

ছবিটির নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির প্রস্তুতি চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিক মুক্তির তারিখ শিগগির ঘোষণা করা হবে বলে জানান তিনি।

‘ফ্ল্যাশব্যাক’-এর মাধ্যমে টালিউডে অভিষেক হয় বুবলীর। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

থ্রিলারধর্মী এই ছবিতে বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর

সিনেমায় বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলি ‘অঞ্জন’ এবং সৌরভ দাস ‘ডিকে’ চরিত্রে অভিনয় করেছেন। ভিন্ন তিন জীবনের মানুষের গল্প এক পর্যায়ে একটি পাহাড়ি জনপদে এসে মিলিত হয়, যেখানে গল্পে আসে নাটকীয় মোড়।

এদিকে, দেশে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং আজাদ আবুল কালাম

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।



Our Like Page