এই গানে চোখ ধাঁধানো ভিউজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে দর্শকরাও বিস্মিত হচ্ছেন।
বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘জয়ধ্বনি’-তে মেতে আছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব।
এম-রাইজের পক্ষ থেকে বলা হচ্ছে, এম-রাইজ ‘জয়ধ্বনি’ শুধু একটি গান নয়, এটি একটি অনুভূতি যা মানুষকে একত্রিত করে, উৎসাহিত করে এবং উদযাপনে উদ্বুদ্ধ করে।
তারা আরো জানিয়েছে, এই মিউজিক ভিডিওর মাধ্যমে শুরু হচ্ছে একটি বৃহত্তর যাত্রা, যা ধীরে ধীরে নিয়ে যাবে এম-রাইজ প্ল্যাটফর্মের দিকে, যেখানে তুলে ধরা হবে দেশের নীরব নায়কদের গল্প।
এম-রাইজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে: https://www.mrisebd.c