চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড বানিয়ে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে দায়ের করা মামলায় সেই জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুয়া ভিজিএফ কার্ড তৈরি করে অর্থের বিনিময়ে নিম্নমানের চাল দেওয়ায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
এর আগে জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুলের প্রতারণা নিয়ে গত ১২ এপ্রিল একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে জেলা সদরের পলশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃত ওই দুই প্রতারককে শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেসমিন বেগমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ধাইনগর এলাকার কিছু ভুক্তভোগী থানায় জড়ো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে জড়ো হওয়া ভুক্তভোগীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়।
এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।