সরেজমিনে সকালে গুদারাঘাট এলাকায় গিয়ে দেখা যায়, রাজউকের ভারী হুইল এস্কেভেটর দিয়ে ফুটপাতের ওপর গড়ে তোলা সারি সারি অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে।
উচ্ছেদ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকানের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। তবে অভিযান শুরু হলেও শেষ পর্যন্ত তাদের দেখা মেলেনি। ডিএনসিসির পক্ষ থেকে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হয় যে, অনিবার্য কারণবশত তারা এই কার্যক্রমে অংশ নিতে পারছেন না।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ।
কর্মকর্তারা জানান, অবৈধ দখলের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
অভিযান শেষে উচ্ছেদকৃত স্থানের পরিমাণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ডিএনসিসি ও রাজউক সূত্রে জানা গেছে।