রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রায় ৩ হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণে বৃহৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের ও তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও পরবর্তী অগ্রগতি সম্পর্কে এতদিন স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি, না বিগত সরকারের সময়, না অন্তর্বর্তী সরকারের সময়ে।
তিনি বলেন, কৃষি ক্যালেন্ডারের প্রথম দিন থেকেই আমরা নতুনভাবে কার্যক্রম শুরু করতে চাই। যান্ত্রিকীকরণের আড়ালে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হবে।
তিনি বলেন, এই কার্যক্রম নতুন বছরের প্রথম দিনের পর থেকে শুরু হবে। তো ইনশাআল্লাহ আমরা এগুলো ঘুরে ঘুরে বের করার চেষ্টা করব। আমাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই কাজের জন্য নতুন মোড়কে ইনশাল্লাহ নতুন বছর শুরু করবে।
এছাড়া কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিশন ও সংস্থাগুলোকে নতুন কাঠামোয় সক্রিয় করা হচ্ছে। এর মাধ্যমে অতীতের অনিয়ম চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, কৃষি খাতে সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হচ্ছে। জাতিসংঘ এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফও) সঙ্গে যৌথ উদ্যোগে চলতি বছর নারী কৃষকদের এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘উইম্যান ফার্মার ফর উইম্যান ফার্মার’ শীর্ষক বৈশ্বিক উদ্যোগের আওতায় নারী কৃষকদের মূলধারায় সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা নারীদেরকে অফস্ট্রিমে রাখছিই না বরং তারাই মেইনস্ট্রিমে থাকছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বছর এটা।
সংবাদ সম্মেলনে কৃষি সচিব, রফিকুল ই মোহামেদ,মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছি